বৈশাখী বেলায় মেকআপ করবেন যেভাবে

বৈশাখী বেলায় মেকআপ করবেন যেভাবে

প্রচণ্ড গরমে বৈশাখী সাজ টিকিয়ে রাখতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গরম, ঘাম আর আর্দ্রতা। সকালে যত যত্ন করেই মেকআপ করা হোক না কেন, দুপুরের মধ্যেই তা নিস্তেজ দেখাতে শুরু করে। হারমনি বিউটি স্পা অ্যান্ড স্যালনের রূপচর্চাবিশারদ রাহিমা সুলতানা জানালেন পয়লা বৈশাখে দিনের বেলায় মেকআপ দীর্ঘস্থায়ী থাকার কৌশল।

Beautiful woman with amazing curly long hair

গরমের দিনে মেকআপ দীর্ঘস্থায়ী রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ত্বককে আগে থেকেই ঠান্ডা ও শান্ত রাখা। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের জন্য মেকআপের আগে বরফ ব্যবহার একটি অসাধারণ কার্যকর পদ্ধতি, বলছিলেন রাহিমা সুলতানা। একটি পরিষ্কার নরম কাপড়ে কয়েকটি বরফের টুকরা নিয়ে হালকা চাপ দিয়ে পুরো মুখে ধীরে ধীরে মালিশ করুন। এতে ত্বকের রোমকূপ টাইট হবে, অতিরিক্ত তেল নিঃসরণ কমবে এবং ত্বকের ওপরে তৈরি হবে মসৃণ ও শুষ্ক একটি বেজ। শুধু তা–ই নয়, বরফ ত্বককে তৎক্ষণাৎ সতেজ লুক দেবে, মেকআপকে করে তুলবে আরও মসৃণ। গরমে ত্বক অনেক সময় লালচে বা প্রদাহে আক্রান্ত হতে পারে। বরফ সেই সমস্যাও অনেকটা কমিয়ে দেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *