লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

ন্যুড শেইডস

ন্যুড শেইডের লিপস্টিক এখন ফ্যাশন ট্রেন্ডের বড় অংশই দখল করে আছে। বিভিন্ন শেইডের ন্যুড লিপস্টিকের মধ্যে এবার অপেক্ষাকৃত মিল্কি ন্যুডের প্রচলন দেখা যাচ্ছে। মিল্কি ন্যুড বলতে মূলত একদম নিজের লিপসের ন্যাচারাল কালারের লিপস্টিক শেইডকে বোঝানো হয়। অনেকেই নিজের ঠোঁটের রঙ নিয়ে হীনমন্যতায় ভোগেন, বিশেষ করে যাদের লিপ পিগমেন্টেশন আছে। সেই ট্যাবু ভেঙে দিতে এবার ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে এই ন্যাচারাল শেইডের লিপস্টিক।

নিজের স্কিনটোন, ডার্ক লিপস এগুলো নিয়ে মন খারাপ আর ইনসিকিউরিটি ঝেড়ে ফেলে শিমারি কিংবা স্যাটিন ফিনিশের মিল্কি ন্যুড লিপস্টিক বেছে নিন। মিল্কি ন্যুড একদম ক্লিন মেকআপ লুক দেয়। ‘নো মেকআপ’ মেকআপ লুকে দারুণ মানিয়ে যায় ন্যুড লিপস্টিক। এছাড়াও বিভিন্ন ধরনের ন্যুড শেইডস পাবেন। আপনার স্কিনটোন ফেয়ার টু মিডিয়াম হলে সফট কোরাল ন্যুড, ক্যারামেল ন্যুড, রোজ ন্যুড, পিচ ন্যুড, পিংকিশ বেইজ ইত্যাদি ট্রাই করে দেখুন। আর শ্যামলা স্কিনটোনে ব্রাউনিশ ন্যুড, মভ ন্যুড, ট্যারাকোটা এগুলো বেশ ভালো মানিয়ে যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *