
মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক নিয়ে ঠোঁট রাঙাতে যেয়ে বকুনি খাওয়ার ঘটনা কম বেশি সব মেয়ের জীবনেই ঘটেছে। কি ঠিক বললাম তো? লিপস্টিকের প্রতি এই আকর্ষণ বড়বেলায়ও আমাদের থামে না। আর থামবেই বা কেন? একটু লিপস্টিক অ্যাপ্লাই করলে যে মুহূর্তেই ওভারঅল লুকে চেঞ্জ চলে আসে! রিসেন্ট লিপস্টিক ট্রেন্ড নিয়ে মোটামুটি সব মেয়েদেরই কিন্তু আগ্রহ আছে। আজকের ফিচারটি এই ডিফারেন্ট টপিক নিয়েই।
লিপস্টিক ট্রেন্ড
একটু খেয়াল করলেই দেখবেন যে হলিউড, বলিউড এর নায়িকারা বা ফ্যাশন আইকনেরা রেড কার্পেটে কিংবা আলোচিত কোনো সিনেমায় কী ধরনের সাজের সাথে কোন লিপ শেইড পিক করলেন- তা নিয়ে কিন্তু চলে অল্প বিস্তর আলোচনা। শোবিজ দুনিয়া বর্তমানে সোশ্যাল মিডিয়ার বদৌলতে বেশ খানিকটা বদলেও গেছে। ফ্যাশন ট্রেন্ডে এখন কোন কোন লিপ শেইডস হাইপড, সেটা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। চলুন দেখে নেই। স্কিনটোন অনুযায়ী রাইট শেইড কীভাবে চুজ করবেন, সেটাও জানা হয়ে যাবে।
