
তরমুজ
দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। প্রচণ্ড গরমে এক টুকরো ঠান্ডা তরমুজ মুহূর্তের মধ্যে শরীর শীতল করে দেয়। কিন্তু ফ্রিজে না রাখলে তরমুজ কিছুতেই ঠান্ডা হয় না। কিন্তু বাইরে থেকে কিনে আনা তরমুজ সাথে সাথে খেতে চাইলে ভেতরটা গরমই লাগবে । তবে বিজ্ঞানের সহজ একটি ফর্মুলা অনুসরণ করে কয়েক মিনিটের মধ্যে তরমুজ ঠান্ডা করার উপায় জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’র এক প্রতিবেদনে।
তরমুজ দ্রুত ঠান্ডা করার সবচেয়ে কার্যকর উপায় হলো একটি বিশেষ ‘আইস বাথ’। এটি তৈরে করবেন যেভাবে-একটি বড় বালতি বা গামলায় অনেকটা ঠান্ডা পানি ঢেলে ফেলুন। এতে প্রচুর পরিমাণে বরফ কুচি এবং ২-৩ কাপ লবণ মিশিয়ে দিন। এ বার আস্ত তরমুজটি ওই লবণ মেশানো বরফ-পানিতে ১০ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। সম্ভব হলে তরমুজটিকে এ পিঠ-ও পিঠ করে একটু ঘুরিয়ে দিন, যাতে সব দিক সমানভাবে ঠান্ডা হয়।
